ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনৈতিক পাসপোর্ট বিতর্কে অর্থ উপদেষ্টা: ‘আমি আর কোথাও যাব না’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 144

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া নিয়ে যখন আলোচনা ও সমালোচনা চলছে, তখন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি ইতোমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন এবং ভবিষ্যতে বিদেশ সফরের কোনো পরিকল্পনাও তার নেই।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ অন্তর্বর্তী সরকারের অন্তত তিনজন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়।

মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ‘হিড়িক’ বা হঠাৎ করে পাসপোর্ট জমা দেওয়ার প্রবণতার কথা নাকচ করেন। তিনি বলেন, “না না, হিড়িক না। আমি দিয়ে দিয়েছি। আমি আর যাব না কোথাও, এটা এক নম্বর। আমার স্বাস্থ্যটা খুব ইসে না, আপনি জানেন।”

তিনি আরও বলেন, সাধারণত জরুরি বৈঠক ছাড়া তিনি কোথাও যান না এবং বর্তমানে তেমন কোনো প্রয়োজনও নেই। “আমি সাধারণত জরুরি মিটিং ছাড়া কোনো মিটিংয়ে যাই না। সেজন্য আমি দিয়ে দিয়েছি। অনেকেই দিচ্ছে। এটা এখন নিয়ম হয়ে গেছে,” বলেন তিনি।

অর্থ উপদেষ্টা জানান, তার কূটনৈতিক পাসপোর্টের পাশাপাশি তার স্ত্রীর পাসপোর্টও জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টাদের কূটনৈতিক সুবিধা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কূটনৈতিক পাসপোর্ট বিতর্কে অর্থ উপদেষ্টা: ‘আমি আর কোথাও যাব না’

সর্বশেষ আপডেট ০৮:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬