ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পুকুর যেন অস্ত্রের খনি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০১:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 213

কুমিল্লার সদর উপজেলায় কটক বাজার এলাকায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান শুরু করে।

পরে দুটি পুকুরে সেচ কাজ শুরু করে ৩টি বিদেশি পিস্তলসহ ৬টি আগ্নেয়াস্ত্র, ২৯টি বুলেটসহ বিপুল পরিমাণ চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান শেষ হয় বেলা সাড়ে ১১টায়।

দুপুর ১২টায় র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এসব অস্ত্র কে বা কারা এনেছে তা অনুসন্ধান চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লায় পুকুর যেন অস্ত্রের খনি

সর্বশেষ আপডেট ০১:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬