ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০৩:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 200

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মানুষ আর কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন ধরনের তৎপরতা থাকলেও দেশের মানুষ তা প্রত্যাখ্যান করবে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজারে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এ ধরনের রাজনীতি গ্রহণ করবে না।’

এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের পর্যটন ও নীল অর্থনীতির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে কার্যকরভাবে কাজে লাগানো গেলে দেশের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। সরকার ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি কক্সবাজারের পর্যটন শিল্পের পূর্ণ বিকাশ ঘটানো গেলে তা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আগের সরকারের সময়ে যথাযথ মূল্যায়ন ছাড়াই বিভিন্ন এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। পর্যটনের বিকাশের স্বার্থে সেসব এলাকা নতুন করে জরিপ করে প্রয়োজনীয় পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা করেই পর্যটনের উন্নয়ন নিশ্চিত করতে হবে। শুধু বহুতল ভবন নির্মাণ নয়, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামুদ্রিক শিক্ষা ও গবেষণার প্রসারে কক্সবাজারে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে সামুদ্রিক গবেষণা ও দক্ষ জনবল তৈরিতে নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?

সর্বশেষ আপডেট ০৩:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬