এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০২:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 84
নবনির্বাচিত এমপিদের সংসদীয় দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে দুই দিনের বিশেষ কর্মশালা উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করা হয়। সকাল থেকেই সরকারি মন্ত্রী ও সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষক, বিশেষজ্ঞ ও সাবেক সংসদ সদস্যরা এমপিদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ, বিল ও বাজেট প্রণয়ন এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরবেন।
এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কর্মশালাটি ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। শুক্রবার (৬ মার্চ) প্রথম দিনে দিনব্যাপী দুটি সেশনে নতুন এমপিরা প্রশিক্ষণ নেবেন।































