ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসে নদীদূষণ রোধে পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 30

এক মাসে নদীদূষণ রোধে পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী এক মাসের মধ্যে এ পরিকল্পনা তৈরি করে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণবিষয়ক এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নদীদূষণ নিয়ন্ত্রণে শিল্পকারখানাগুলোতে বাধ্যতামূলকভাবে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা এ নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মো. আবদুস সালাম বলেন, নদী রক্ষা করা না গেলে পরিবেশ ও জনজীবন—উভয়ই মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই দূষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে সারা দেশের নদীগুলোকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তবে প্রথম ধাপে রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোকে কেন্দ্র করেই কার্যক্রম শুরু হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এক মাসে নদীদূষণ রোধে পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০১:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬