শিরোনাম
উপদেষ্টারা যাচ্ছেন জেলায়-জেলায় গণভোট প্রচারণায়
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 156
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে সচেতন করছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে ২১ জানুয়ারি পর্যন্ত এই প্রচারণা চলবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন মনিটরিং ও সহায়তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। তারা জনগণকে ভোটের গুরুত্ব বোঝানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করবেন।
প্রচারণার প্রথম দিনে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ কর্মসূচি নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সমর্থনযোগ্য করতে সহায়ক হবে, বলে জানানো হয়েছে।





























