ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় মধ্যরাতের দুর্ঘটনা, দুপুরেও সরেনি কাভার্ডভ্যান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 57

উত্তরায় মধ্যরাতের দুর্ঘটনা, দুপুরেও সরেনি কাভার্ডভ্যান

রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় মধ্যরাতে সড়কে উল্টে যাওয়া একটি মালবোঝাই কাভার্ডভ্যান সোমবার দুপুর পর্যন্তও সরানো সম্ভব হয়নি। এতে ঢাকা থেকে বের হওয়ার সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

জানা গেছে, রোববার দিবাগত রাতে কাভার্ডভ্যানটি সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে আড়াআড়িভাবে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকেই এটি বিআরটি লেনের মুখে পড়ে রয়েছে।

ট্রাফিক পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি সরাতে দুই দফায় ছোট ও বড় রেকার ব্যবহার করা হলেও সফল হওয়া যায়নি। ফলে ঢাকাগামী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও রাজধানী থেকে বের হওয়ার পথে যানবাহন সীমিত গতিতে চলাচল করছে।

ট্রাফিক-উত্তরার এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার (এসি) এস এম হাসিবুর রহমান বলেন, দুর্ঘটনায় পড়া কাভার্ডভ্যানটি মালামালবোঝাই এবং তালাবদ্ধ অবস্থায় রয়েছে। চালক ও সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে নেই।

তিনি জানান, ট্রাফিক পুলিশের নিজস্ব রেকার দিয়ে ভারী যানটি সরানো সম্ভব হয়নি। এ ছাড়া রাজারবাগে থাকা বড় রেকারটিও বর্তমানে অচল রয়েছে।

তিনি আরও বলেন, কাভার্ডভ্যানের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মালামাল নামানোর পর যানটি সরানোর উদ্যোগ নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আউটগোয়িং লেনে যান চলাচল আংশিকভাবে ব্যাহত থাকবে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উত্তরায় মধ্যরাতের দুর্ঘটনা, দুপুরেও সরেনি কাভার্ডভ্যান

সর্বশেষ আপডেট ০২:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬