লেবাননে ইসরায়েলের ‘ফসফরাস’ হামলা

- সর্বশেষ আপডেট ০৭:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 204
দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরের আবাসিক এলাকায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েলি বাহিনী—এমন অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ মার্চ শহরের বাড়িঘরের ওপর ১৫৫ মিলিমিটার আর্টিলারি প্রজেক্টাইল থেকে সাদা ফসফরাস নিক্ষেপ করা হয়।
অন্তত সাতটি ছবি এবং ভিডিও যাচাই করে দেখা গেছে, বিস্ফোরণের সময় আকাশে ছড়িয়ে পড়া ফসফরাসের আগুনে দুটি বাড়ি এবং একটি গাড়ি ধ্বংস হয়েছে। সিভিল ডিফেন্স কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে তৎপর ছিলেন।
হিউম্যান রাইটস ওয়াচের লেবানন গবেষক রামজি কাইস বলেন, জনবহুল এলাকায় এই ধরনের অস্ত্র ব্যবহার “অত্যন্ত উদ্বেগজনক” এবং বেসামরিকদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।
সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই প্রজ্বলিত হয় এবং মানবদেহে এমন ক্ষত সৃষ্টি করতে পারে যা সারাজীবন যন্ত্রণার কারণ হয়।

































