ইঞ্জিন বিকল, সোয়া ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- সর্বশেষ আপডেট ১১:১৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 99
ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ইঞ্জিন বিকল হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল। সোয়া ৩ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের সহায়তায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার আলীনগর গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। পরে সকাল সোয়া নয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শমসেরনগর সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিলেট থেকে বিকল্প একটা ইঞ্জিন শমশেরনগর স্টেশনে ট্রেনটি নিয়ে এসেছে।’
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। ৩০১০ সিরিজের ইঞ্জিন সিলেট থেকে এসে ট্রেনটিকে সামনের দিকে শমসেরনগর স্টেশনে নিয়ে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
































