ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 8

আসন্ন আলিম পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে দেশের সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।

আগামী ২০ জুনের মধ্যে ক্যামেরা স্থাপনের কাজ শেষ করতে বলা হয়েছে। সোমবার মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিস কক্ষ এবং প্রশ্নপত্র খোলার কক্ষসহ কেন্দ্রের গুরুত্বপূর্ণ সব স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। যেসব কেন্দ্রে এখনো ক্যামেরা স্থাপন করা হয়নি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।

কেন্দ্র প্রধানদের বোর্ডের নির্ধারিত অনলাইন ব্যবস্থায় সিসিটিভি সংক্রান্ত তথ্য সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর বোর্ডে পাঠাতে হবে।

এ ছাড়া পরীক্ষার সময় ধারণ করা সব ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে তা কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক

সর্বশেষ আপডেট ০৩:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬