‘আনন্দ শোভাযাত্রা’ নয় ‘মঙ্গল শোভাযাত্রা’ নামের পক্ষে সংস্কৃতিমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৬:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 174
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম ‘আনন্দ শোভাযাত্রা’ করার প্রয়োজন ছিল না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আরও পড়তে পারেন
তিনি শোভাযাত্রার নাম নিয়ে তোলা বিতর্ককে অনর্থক আখ্যায়িত করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “শোভাযাত্রাটি মঙ্গল শোভাযাত্রা হিসেবে চলে আসছিল। ‘মঙ্গল’ বা ‘আনন্দ’, কোনোটার ওপর আমাদের কোনো এলার্জি নেই। এই বিতর্ক মূলত অনর্থক।”
গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনেসকো স্বীকৃত এই শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করেছিল। তখন দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সমালোচনা হয়।
মন্ত্রী আরও বলেন, যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন হবে। “অন্তর্বর্তীকালীন সরকার শোভাযাত্রা পালন করেছে, সেটার জন্য তাদের ধন্যবাদ। তবে নাম পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না।”
যখন জিজ্ঞেস করা হয়, এবার নাম কোনটি রাখা হবে—মন্ত্রী জানালেন, “আমরা মনে করি নাম পরিবর্তন অনর্থক ছিল, তবে আমরা তাদের প্রয়াসকে স্বীকৃতি দেই।”
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
































