আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা

- সর্বশেষ আপডেট ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 198

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনার বৈঠক করেন। ছবি : পিআইডি
ঢাকা ও দিল্লি আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে।
আরও পড়তে পারেন
বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
বৈঠকে দুই পক্ষ উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করে। বিশেষ করে সীমান্ত বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, কাঁচামাল ও প্রযুক্তি বিনিময়, আঞ্চলিক নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি নিয়ে মনোযোগী আলাপ হয়।
এছাড়া, দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য পারস্পরিক প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
দুই পক্ষই এই বৈঠককে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করে, যেখানে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে আরও কার্যকর সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা আলোচিত হয়।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































