আজ দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- সর্বশেষ আপডেট ০১:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 150
বিশ্বের অনেক শহরে দিন দিন বায়ুদূষণ বেড়ে চলেছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কিছুদিন আগে শহরের বায়ুমান কিছুটা ভালো হয়েছিল, সম্প্রতি আবার দূষণ বেড়ে গেছে।
কয়েক দিনের ধারাবাহিকতায় সকাল সকাল ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ২১৩। আরও ১৯৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
এদিকে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া চতুর্থ স্থানে রয়েছে নেপালের কাঠমুন্ডু, স্কোর ১৮৮, পঞ্চম স্থানে রয়েছে সেনেগালের ডাকার, স্কোর ১৮১।
একিউআই বা বায়ুমানের স্কোর বোঝার নিয়ম:
০ থেকে ৫০ স্কোর ভালো।
৫১ থেকে ১০০ মাঝারি।
১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর।
১৫১ থেকে ২০০ সাধারণভাবে অস্বাস্থ্যকর।
২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর ধরা হয়। এই অবস্থায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের ঘরে থাকা উচিত, আর অন্যদের বাইরে কার্যক্রম সীমিত করা উচিত।
৩০১ থেকে ৪০০ স্কোর ঝুঁকিপূর্ণ, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

































