ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজহারিকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 241

অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায়ই ভিসা বাতিল করে দেশটি থেকে বহিষ্কার (ডিপোর্ট) করা হয়েছে জনপ্রিয় বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারিকে। অ্যাডলফ হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল দেশটির সরকার।

ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেলের আমন্ত্রণে অস্ট্রেলিয়া সফর করছিলেন এই বাংলাদেশি বক্তা। চলতি সপ্তাহে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে বক্তব্য রাখার কথা ছিল তার। গত রোববার তাকে ব্রিসবেনের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতেও দেখা যায়। কিন্তু মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বিশেষ ক্ষমতাবলে আজহারির ভিসা বাতিলের ব্যবস্থা করেন।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য মার্কারির প্রতিবেদনে বলা হয়েছে, আজহারি তার বক্তব্যে বিভিন্ন সময় হিটলারের কর্মকাণ্ডকে ইহুদিদের বিরুদ্ধে ‘আল্লাহর শাস্তি’ হিসেবে বর্ণনা করেছিলেন। এছাড়া তিনি ইহুদিদের ‘অভিশপ্ত’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করেছেন।

এর আগে, অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ নামক একটি সংগঠন আজহারিকে দ্রুত বহিষ্কারের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিল করে। এখন তিনি অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজহারিকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া

সর্বশেষ আপডেট ১২:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬