শিরোনাম
চিফ হুইপ নূরুল ইসলাম মনি
‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক’

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০১:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 136
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নূরুল ইসলাম মনি বলেন, বর্তমান সরকার গঠনের পাঁচ মাসের মাথায় বিরোধী দল দুটি লংমার্চ করেছে। তারা আরও একটি লংমার্চ করার কথা বলছে।
তিনি আরও বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। প্রতিবারই বিএনপি সেই সংকট থেকে দেশকে টেনে তুলেছে। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও বর্তমান সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি করেন তিনি।






























