অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ
- সর্বশেষ আপডেট ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 21
আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সূচি অনুযায়ী, ৬ জুন ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। পরদিন মিরপুরে অনুশীলনে নামবে তারা। একই সময়ে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দলও।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৯ জুন, দ্বিতীয়টি ১১ জুন এবং শেষ ওয়ানডে ১৪ জুন। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।
এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।
এই সিরিজকে সামনে রেখে দুই দলের প্রস্তুতি ও স্কোয়াড নিয়েও ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে।





































