ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

অনলাইন-অফলাইনে ক্লাস নেয়ার কথা ভাবছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 88

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার।

জ্বালানি সংকটের কারণে দেশের সব স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইনে ক্লাস নেয়ার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল ) মন্ত্রিপরিষদে প্রস্তাব উত্থান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখা।

এহসানুল হক মিলন বলেন, ‌‘রমজানসহ বিভিন্ন কারণে সৃষ্ট ক্লাস ঘাটতি পূরণে ইতোমধ্যে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সপ্তাহে ছয় দিন ক্লাস পরিচালনা করতে হচ্ছে। তবে জ্বালানি সংকটের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা সমস্যা ও হামের প্রাদুর্ভাবের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বড় অংশ অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছে।’

তিনি আরও জানান, এসব বিষয় বিবেচনায় রেখে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কতদিন এই পদ্ধতি চালু থাকবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই নির্ধারিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

অনলাইন-অফলাইনে ক্লাস নেয়ার কথা ভাবছে সরকার

সর্বশেষ আপডেট ১১:৫৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬