ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
অবৈধ মজুত

২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি তেল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 115

ছবি সংগৃহীত

অবৈধভাবে মজুতের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানে গত ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২৬ দিনে সারাদেশ থেকে মোট দুই লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ সময় ১ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উল্লিখিত সময়ে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সর্বাধিক ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

অবৈধ মজুতের সঙ্গে জড়িতদের কাছ থেকে মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জ্বালানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অবৈধ মজুত রোধে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে জানান এই কর্মকর্তা।

এর আগে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের বিরুদ্ধে তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবৈধ মজুত

২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি তেল

সর্বশেষ আপডেট ১০:২৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬