ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ডিএনসিসি প্রশাসক

অটোরিকশার পক্ষে কথা বলা নেতার ৭০০ অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 36

ডিএনসিসি প্রশাসক

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের পক্ষে কথা বলা একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০ অটোরিকশা রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তবে ওই নেতার নাম উল্লেখ করেননি তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, সাধারণ মানুষ অটোরিকশা চলাচলের পক্ষে আন্দোলন করবে না। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার কথা বলেছেন। পরে খোঁজ নিয়ে ওই নেতার ৭০০ অটোরিকশা থাকার তথ্য পেয়েছেন বলে দাবি করেন তিনি।

ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাজধানীর সব এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। ক্ষতিগ্রস্ত ফুটপাত সংস্কার করে পথচারীবান্ধব ও দৃষ্টিনন্দন করার কাজ চলছে। ফুটপাত ও দোকানের সামনে অবৈধ দখল ঠেকাতে ব্যবসায়ীদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ফুটপাতের হকারদের উসকানি দিচ্ছে। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নগরবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন ডিএনসিসি প্রশাসক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিএনসিসি প্রশাসক

অটোরিকশার পক্ষে কথা বলা নেতার ৭০০ অটোরিকশা

সর্বশেষ আপডেট ১২:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬