ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি জাহাঙ্গীর ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 10

এমপি জাহাঙ্গীর ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলা

রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসি এক সংবাদ বার্তায় এ অভিযোগ জানায়। একই তথ্য সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

ডিএনসিসির দাবি, সকালে উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তারা ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জবাবদিহি চাইলে একটি কারখানা থেকে বেরিয়ে আসা একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে হামলা চালায়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, হামলার সময় প্রশাসক ও স্থানীয় এমপিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে তারা কেউ আহত হননি।

তিনি আরও বলেন, এ ঘটনায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। পরে প্রশাসক শফিকুল ইসলাম খান হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনরত কর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপি জাহাঙ্গীর ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলা

সর্বশেষ আপডেট ০৫:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬