ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে মায়ের মরদেহ: যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 73

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।

মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বুধবার (৩ জুন) সকালে গণমাধ্যমকে তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিমন্ত্রী জানান, বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিদ্যমান আইন প্রয়োগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়ও বিবেচনায় নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে আনিসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বর্তমানে তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত রোববার মিরপুরের একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের পচাগলা ও পোকায় আক্রান্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীদের দেওয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিরপুরে মায়ের মরদেহ: যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

সর্বশেষ আপডেট ০৪:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬