ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ঝিনাইদহে রাশেদ খাঁন

৯৬ সালের মতো জামায়াত-আ.লীগ মিলে গেছে

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ০৫:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 73

ঝিনাইদহে রাশেদ খাঁন

আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী ১৯৯৬ সালের মতো আবারও একজোট হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়ে এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, ‘১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা মিলে গেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে এক যুবকের ফেসবুক পোস্টে স্নাইপার দিয়ে হত্যার হুমকির প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, এ ঘটনার পেছনে বিরোধী দলের কোনো উসকানি রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক এমন মন্তব্য করার উৎসাহ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

জামায়াতের আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, তিনি বারবার রাজনৈতিক মিথ্যাচার করছেন। জামায়াতের আমির আগে জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সন্ত্রাসে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। জামায়াতে যোগ দেওয়ার পর তিনি মিথ্যা বলা ছেড়েছেন কি না, এমন প্রশ্নও তোলেন রাশেদ খাঁন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঝিনাইদহে রাশেদ খাঁন

৯৬ সালের মতো জামায়াত-আ.লীগ মিলে গেছে

সর্বশেষ আপডেট ০৫:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬