ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 97

পাঁচ সিটি করপোরেশেনের নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী | ছবি: সংগৃহীত

সরকার আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে বরিশাল সিটি করপোরেশন, মো. মাহফুজুর রহমানকে রাজশাহী সিটি করপোরেশন এবং মো. রুকুনোজ্জামান রোকনকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে।

এছাড়া মাহফুজ উন নবী চৌধুরীকে রংপুর সিটি করপোরেশন এবং মো. ইউসুফ মোল্লাকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, নিয়োগ পাওয়া ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই অধ্যাদেশের উপধারা (৩) অনুযায়ী তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। তখনও আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

সর্বশেষ আপডেট ০৭:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬