ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১,৪৪৮

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 14

দেশজুড়ে হাম পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। টিকাদান কর্মসূচি চললেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় রোগটির উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, পাশাপাশি নতুন করে আরও ১ হাজার ৪৪৮ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (২৭ এপ্রিল) দুপুরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে সিলেট বিভাগে একজন শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত করা হয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৪৪৮ জন রোগী ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। তাদের মধ্যে ৯০ জনের ক্ষেত্রে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এর আগের দিন রোববার পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ওই দিন হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৬৪ জন, যার মধ্যে ১৪৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়ে। সেই দিনই উপসর্গ নিয়ে মারা যায় আট শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৩৮ হাজার ৭৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ২২ হাজার ৪৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৯৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে প্রাণ হারিয়েছে ২৬৪ শিশু।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১,৪৪৮

সর্বশেষ আপডেট ০৪:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬