ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেশাল বিসিএসে ৫ হাজার নতুন চিকিৎসক নিয়োগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 307

স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে দেশের হাসপাতালগুলোতে আইসিইউ ও কিডনি ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের কথাও জানান তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসক সংকট দূর করতে স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নতুন চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

বুধবার (১৭ জুন) রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন চিকিৎসক পদায়ন করা হলেও তাদের মধ্যে ছয়জন এখনো যোগদান করেননি। এছাড়া দুইজন কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও জনবল ও সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, দীর্ঘদিনের ডেপুটেশন ব্যবস্থা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ীতে কর্মরত এক নারী চিকিৎসক দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়ার পর তাকে এক সপ্তাহের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর করা হবে। কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

রাজবাড়ী সদর হাসপাতালের নতুন ভবন দ্রুত উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভবনটির জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জামের চাহিদা পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ সুবিধা চালু এবং ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। উপজেলা পর্যায় পর্যন্ত স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, টয়লেট ও নতুন ভবন ঘুরে দেখেন। রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজ নেন। পরে চিকিৎসক ও কর্মচারীদের হাজিরা খাতা পরীক্ষা করে হাসপাতাল পরিচ্ছন্ন ও দালালমুক্ত রাখার নির্দেশনা দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্পেশাল বিসিএসে ৫ হাজার নতুন চিকিৎসক নিয়োগের ঘোষণা

সর্বশেষ আপডেট ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬