ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

সাতক্ষীরা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 11

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ৭টায় আহত মৌয়ালকে নিয়ে উপকূলে পৌছায় জেলেরা।  আহত বাবলু গাজী (৪৮) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান।

রোববার (১০ মে) সকাল ৮টার দিকে হঠাৎ একটি বাঘ ঝোপের আড়াল থেকে এসে ওপর আক্রমণ করে। সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে উপকূলে ফিরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বাবা মালেক গাজী বলেন, আমরা একসাথে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত আছে। তার শরীরের কয়েকটা স্থানে গভীর ক্ষত রয়েছে।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।  আহত মৌয়ালের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

সর্বশেষ আপডেট ০৮:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬