ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 25

সালেহ আহমদ জয়ধর

সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

নিহত সালেহ আহমদ জয়ধর (৩০) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কারবালারটুক গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত বিরাম আলীর ছেলে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমদসহ আরও দুই ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেন।

তার ভাষ্য অনুযায়ী, ভারতের চংকেট ও মারকান এলাকার মধ্যবর্তী সুপারি বাগানে অবস্থানের সময় স্থানীয় খাসিয়া জনগোষ্ঠীর সদস্যরা তাদের চোর সন্দেহে ছররা গুলি ছোড়ে। এতে সালেহ আহমদ ঘটনাস্থলেই প্রাণ হারান বলে তিনি উল্লেখ করেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, পরে নিহতের দুই সহযোগী মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সর্বশেষ আপডেট ১১:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬