ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় জামায়াত কর্মী নিহত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 24

মুহাম্মদ শাহাদাত

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের অন্ধকারে একদল মুখোশধারীর হামলায় প্রাণ হারিয়েছেন মুহাম্মদ শাহাদাত (৩০)। লাঠি ও হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনাটি ঘটে রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা এলাকায়। স্থানীয়দের ভাষ্যমতে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাতকানিয়া মডেল মসজিদের সামনে নিজের চায়ের দোকানে বসেছিলেন শাহাদাত। তখন হঠাৎ দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ১০ থেকে ১৫ জন মুখোশধারী ব্যক্তি সেখানে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লাঠি ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। আশপাশের লোকজন এগিয়ে যেতে চাইলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে এবং দ্রুত স্থান ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত মুহাম্মদ শাহাদাত উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ওই এলাকার একটি চায়ের দোকান চালাতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহাদাত অতীতে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং একটি রাজনৈতিক মামলায় কারাভোগও করেন। তবে তিনি কোনো পদে ছিলেন না বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে সাতকানিয়া ও কোতোয়ালি থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে।

নিহতের বড় ভাই মোবারক হোসেন বলেন, “দোকানে বসে থাকা অবস্থায় আমার ভাইকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি চাই।”

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় জামায়াত কর্মী নিহত

সর্বশেষ আপডেট ০৫:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬