ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 28

সচিবালয়ে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আলোচনায় সমসাময়িক গণমাধ্যম পরিস্থিতি ও সাংবাদিকতার নানা দিক উঠে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজও করেন তিনি।

রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সম্পাদক পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের একটি সৌজন্য মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সর্বশেষ আপডেট ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬