রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন নৃপেন্দ্রলাল দাশ ও বুলবুল ইসলাম
- সর্বশেষ আপডেট ০৭:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 21
বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে। এ বছর রবীন্দ্রসাহিত্যের গবেষণায় অবদানের জন্য অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী বুলবুল ইসলামকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আযম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘদিনের গবেষণা ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবেই তাদের এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
আগামী ১১ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানটি ঘিরে একাডেমি কর্তৃপক্ষ নানা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংগীতচর্চার গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।





































