হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা
- সর্বশেষ আপডেট ০৯:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 4
সৌদি আরবের অনুমোদিত হজ পারমিট ছাড়া হজ পালন বা চেষ্টা করলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন বাংলাদেশিসহ বিদেশি নাগরিকরা। এ
মন পরিস্থিতিতে হজ সংক্রান্ত সব বিধিনিষেধ মেনে চলতে দেশটির নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার প্রকাশিত এক সতর্কবার্তায় মন্ত্রণালয় জানায়, বৈধ হজ পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এর সঙ্গে বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করার ব্যবস্থাও নেওয়া হতে পারে।
মন্ত্রণালয় বলছে, শুধু অবৈধভাবে হজ পালনের চেষ্টাকারীরাই নন, এ কাজে সহযোগিতা করলেও শাস্তির আওতায় পড়তে হবে। কেউ অবৈধ হাজিদের পরিবহন, থাকার ব্যবস্থা বা অন্য কোনো সহায়তা দিলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা বাড়লে জরিমানার পরিমাণও বৃদ্ধি পাবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবের নির্ধারিত নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।































