যশোরে ৩শ পিস ইয়াবা বিক্রির টাকাসহ চিহ্ণিত মাদক ব্যবসায়ী আটক
- সর্বশেষ আপডেট ১০:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 33
যশোরে ৩শ পিস ইয়াবাসহ জিয়াউর রহমান নামে এক চিহ্ণিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে জেলার শার্শা উপজেলার নাভারণ পুরাতন বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের এস আই সালাউদ্দিনের একটি টিম তাকে আটক করে। এসময় মাদক বিক্রির ১৯ লাখ ৭৪ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।
দুপুর আড়াইটায় পুলিশ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শার্শার কুন্দিপুর গ্রামস্থ শার্শা পুরাতন বাজার রেলক্রিসং এলাকায় উপস্থিত হলে জিয়াউর রহমান নামে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে আরো ২০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আটক জিয়াউর রহমান জেলার বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের আদম আলীর ছেলে।
































