ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবায় দীর্ঘসূত্রতা চলবে না: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 22

জনসেবার ক্ষেত্রে কোনো ধরনের দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। মঙ্গলবার সকালে ভূমি ভবন পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন এবং সেবার মান আরও দ্রুত ও জনবান্ধব করার ওপর জোর দেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র ও কল সেন্টার ঘুরে দেখেন।

এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাদের মূল দায়িত্ব হবে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা। তার মতে, নাগরিক সেবা কার্যক্রমে দেরি হলে তা সরাসরি মানুষের ভোগান্তি বাড়ায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিমন্ত্রী আরও নির্দেশ দেন, সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। অফিসে উপস্থিতি ও সময়মতো দায়িত্ব পালনের বিষয়েও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভূমি সেবায় দীর্ঘসূত্রতা চলবে না: প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬