ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 22

দেশের বিদ্যুৎ খাতে আবারও মূল্যবৃদ্ধির ইঙ্গিত মিলেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যা নিয়ে ইতোমধ্যে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।

বুধবার (২০ মে) রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে পিডিবি প্রতি ইউনিট বিদ্যুতের দাম দেড় টাকা বা প্রায় ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরে প্রায় ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার ঘাটতির আশঙ্কা রয়েছে। এই আর্থিক চাপ সামাল দিতে দাম সমন্বয় করা প্রয়োজন বলে দাবি করেন পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম।

তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন এবং ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা। তাদের মতে, বিদ্যমান অর্থনৈতিক চাপের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে তা সাধারণ মানুষের জীবনযাত্রা ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।

অংশীজনদের দাবি, ব্যবস্থাপনার দুর্বলতা ও আর্থিক অনিয়মের দায় গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। বরং তারা উল্টো বিদ্যুতের দাম কমানোর দাবি তোলেন।

এদিকে বৃহস্পতিবার বিদ্যুতের খুচরা পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে আলাদা গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

সর্বশেষ আপডেট ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬