ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌপথে যাত্রী নিরাপত্তায় নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 114

নৌযান

নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনা কমানো এবং যাত্রা নিরাপদ করতে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নৌযাত্রার সময় যেকোনো জরুরি সহায়তার জন্য বিভিন্ন হটলাইন ও সেবানম্বরে যোগাযোগ করা যাবে। এর মধ্যে রয়েছে বিআইডব্লিউটিএ হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১, নৌপুলিশ ০১৭৬৯-৭০২২১৫ এবং ‘অপারেশন জিরো মিসিং’ ০১৩২০০০২১৭।

নির্দেশনায় যাত্রীদের লঞ্চ বা বড় নৌযানে ওঠানামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে নৌকা বা ট্রলার থেকে সরাসরি লঞ্চে ওঠানামা না করার বিষয়টি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমে।

আরও বলা হয়েছে, ফেরিতে ওঠার সময় যাত্রীদের অবশ্যই বাস থেকে নেমে পায়ে হেঁটে ওঠানামা করতে হবে। হঠাৎ ভিড় বা তাড়াহুড়ো এড়িয়ে চলার মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব হবে বলে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলার পাশাপাশি নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নৌপথে যাত্রী নিরাপত্তায় নতুন নির্দেশনা জারি

সর্বশেষ আপডেট ০৭:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬