ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নরসিংদীতে ড. মঈন খান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৯:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 241

নরসিংদীতে ড. মঈন খান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধর্ম, বর্ণ ও জাতি-নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে। এই আদর্শকে ধারণ করেই বিএনপি দীর্ঘ ৪৮ বছর ধরে রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য দোয়া করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী এবং নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।

ড. মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে উৎপাদন ও উন্নয়নমুখী রাজনীতির সূচনা করেছিলেন। তাঁর সময়ে অর্থনীতি উন্মুক্ত করার পাশাপাশি তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে এসব খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রেও জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নরসিংদীর সন্তান মরহুম আবদুল মোমেন খানের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, বিএনপির প্রাথমিক সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তাঁর নেতৃত্বে নরসিংদীতেও বিএনপির সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতি লাভ করে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে মঈন খান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে।

বিএনপির ৪৮ বছরের ইতিহাস এবং দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।

সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূঁইয়া; সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ; যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক ও এম এন জামান; সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু; অর্থবিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু; দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ ছাড়া জেলা যুবদল, তাঁতীদল, কৃষকদল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে ড. মঈন খান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন

সর্বশেষ আপডেট ০৯:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬