বাসভাড়া বাড়ছে? সিদ্ধান্ত আসছে শিগগিরই
- সর্বশেষ আপডেট ১০:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 10
দোলনচাঁপা, শুধুমাত্র মহিলাদের জন্য বাস সার্ভিসের ভেতরে, একজন মহিলা কন্ডাক্টর যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন। ছবি: সংগৃহীত
জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানোর আলোচনা জোরদার হয়েছে। সরকার শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।
ডিজেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয়ের চাপ বাড়ছে পরিবহন খাতে। মালিক সমিতির দাবি, জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি ডলারের ঊর্ধ্বগতির কারণে যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণসহ সার্বিক পরিচালন ব্যয় বেড়ে গেছে। ফলে বর্তমান ভাড়ায় পরিবহন চালানো কঠিন হয়ে পড়ছে।
এই প্রেক্ষাপটে ভাড়া পুনর্নির্ধারণে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ নিয়ে বৈঠকও হয়েছে, তবে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে আপাতত আগের ভাড়াই বহাল রয়েছে।
সূত্র জানায়, ভাড়া পুনর্নির্ধারণ কমিটি প্রাথমিকভাবে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ হার কিছুটা পরিবর্তন হতে পারে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের সিদ্ধান্তের পরই নতুন ভাড়া কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।






























