ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্য-বিনিয়োগে ঢাকা-বেইজিং সংলাপ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 18

বাংলাদেশ ও চীন বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সম্পর্ক আরও কার্যকর করার ওপর জোর দিয়েছে উভয় পক্ষ।

বুধবার (২৯ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারত্ব আরও গভীর করার পথ নিয়ে আলোচনা হয়। এতে বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনাময় খাতগুলো নিয়েও আলাপ হয়েছে বলে জানা যায়।

এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাণিজ্য-বিনিয়োগে ঢাকা-বেইজিং সংলাপ

সর্বশেষ আপডেট ১০:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬