ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের এমডি

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 171

পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের এমডি

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে ব্যাংকটি এমডি পদে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন।

পদত্যাগের বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের এমডি

সর্বশেষ আপডেট ০৩:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫