ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
  • সর্বশেষ আপডেট ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 12

পঞ্চগড়ের জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত

তিন দিনের সফরে উত্তরাঞ্চলে থাকা মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন। সফরের দ্বিতীয় দিনে সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি সেখানে সেলফিও তোলেন তিনি।

সোমবার ভোরে রাষ্ট্রদূত তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা পরিদর্শন করেন। পরে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং রকস মিউজিয়াম ঘুরে দেখেন।

সফর শেষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে পঞ্চগড় সার্কিট হাউসে মতবিনিময় করার কথা রয়েছে।

এর আগে রোববার (৩০ আগস্ট) উত্তরাঞ্চল সফরের প্রথম দিনে রংপুরে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি একটি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পঞ্চগড়ের জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত

সর্বশেষ আপডেট ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬