ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 20

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা কিনতে খরচ হবে ২ লাখ ২৯ হাজার ৮০ টাকা।

সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। এদিন সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

সর্বশেষ আপডেট ১১:৫১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬