দেশে তেলের মজুত পর্যাপ্ত : তথ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 107
বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, আগের সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলেও বর্তমান সরকার প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে। পাশাপাশি শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে সরকারের।
এছাড়া আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।































