ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পর সাতক্ষীরায় গুড়পুকুর মেলা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 52

দুই বছর পর সাতক্ষীরায় গুড়পুকুর মেলা

সাতক্ষীরায় দুই বছর বন্ধ থাকার পর প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আবারও শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই বছর পর মেলা শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা গেছে। মেলায় বিভিন্ন ধরনের পণ্য ও খাবারের দোকানের পাশাপাশি বিনোদনের নানা আয়োজন রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই বছর পর সাতক্ষীরায় গুড়পুকুর মেলা

সর্বশেষ আপডেট ০৪:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬