ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন আলোচিত ঘটনায় ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 13

দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা তিনটি পৃথক ঘটনায় বিশেষ ভূমিকা রাখায় পুলিশের ১৫ সদস্যকে আর্থিক পুরস্কার ও সম্মাননা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রতিজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি তিনজন নৌ-পুলিশ সদস্যকে আইজি ব্যাজ পরানো হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ‘ভালো কাজের স্বীকৃতি ও ভুলের শাস্তি’ নীতিতে বিশ্বাসী। তাঁর মতে, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাগত মনোভাব আরও বাড়াবে।

পুরস্কার পাওয়া তিনটি ঘটনার মধ্যে রয়েছে—পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রহস্য উদঘাটন, দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের ঝুঁকি নিয়ে যাত্রীদের জীবন রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত কিশোরী হত্যার দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তার।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিন আলোচিত ঘটনায় ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার

সর্বশেষ আপডেট ০৮:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬