ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে র‍্যাগিংয়ের দায়ে ২০ শিক্ষার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জাবি
  • সর্বশেষ আপডেট ০৫:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ের দুটি ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত এসব শিক্ষার্থী কোনো চলমান বা নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাত ১০টা থেকে পরদিন ভোর ৩টা পর্যন্ত শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পাশের ‘মনপুরা’ এলাকায় পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জুনিয়রদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, জুনিয়রদের গালিগালাজ করার পাশাপাশি কান ধরে ওঠবস করানোসহ বিভিন্নভাবে হেনস্তা করা হয়। এ ঘটনায় বিভাগের আট শিক্ষার্থীকে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, গত ৩ জুলাই রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ মাঠে ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে পরের শিক্ষাবর্ষের ১৩ শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। জুনিয়রদের গালিগালাজ এবং কান ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করার অভিযোগ রয়েছে। ‘আচার-আচরণ শেখানোর’ নামে তাদের সঙ্গে এমন আচরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ৩০ হাজার এবং অন্য ১১ জনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শৃঙ্খলা অধ্যাদেশ, ২০১৮’-এর ৩(২) (ঘ) ধারা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত অভিযুক্ত শিক্ষার্থীরা চলমান পরীক্ষা, টার্ম ফাইনালসহ কোনো নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না। একই ধরনের অপরাধ পুনরায় করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাবিতে র‍্যাগিংয়ের দায়ে ২০ শিক্ষার্থীকে জরিমানা

সর্বশেষ আপডেট ০৫:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬