ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবরস্থানের জমি নেই, বসতঘরেই বৃদ্ধের দাফন

পুলক রায়, শেরপুর
  • সর্বশেষ আপডেট ১২:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 128

কবরস্থানের জমি নেই, বসতঘরেই বৃদ্ধের দাফন

শেরপুরের শ্রীবরদীতে দাফনের জন্য নিজস্ব জমি কিংবা পারিবারিক কবরস্থান না থাকায় বসতঘরেই দাফন করা হয়েছে আব্দুল করিম (৬০) নামে এক বৃদ্ধকে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার তাতিহাটী ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আব্দুল করিম শালমারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটার বাইরে আব্দুল করিমের আর কোনো জমি ছিল না। শালমারা গ্রামে পারিবারিক কবরস্থান থাকলেও কোনো গণকবরস্থান নেই। ফলে যেসব পরিবারের নিজস্ব কবরস্থান নেই, তাদের মৃত্যুর পর স্বজনদের দাফন নিয়ে বিপাকে পড়তে হয়। বাধ্য হয়ে কেউ বাড়ির আঙিনায়, কেউ বসতবাড়ির সামনে কিংবা ঘরের পাশে মরদেহ দাফন করেন। আব্দুল করিমের ক্ষেত্রেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বসতঘরেই তাঁকে দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া বলেন, শালমারা গ্রামে একটি গণকবরস্থান স্থাপনের দাবি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের কাছে জানানো হচ্ছে। কিন্তু কেউ কার্যকর উদ্যোগ না নেওয়ায় আব্দুল করিমকে তাঁর ঘরেই দাফন করতে হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জার।

আব্দুল করিমের মেয়ে রিক্তা পারভীন বলেন, বসতঘরের জায়গা ছাড়া তাঁদের আর কোনো জমি নেই। এ কারণে বাধ্য হয়ে বাবাকে ঘরেই দাফন করতে হয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো স্বজন বা এলাকার কাউকে এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে জন্য গ্রামে একটি গণকবরস্থান স্থাপন করা প্রয়োজন।

তাতিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, শালমারা এলাকায় কোনো গণকবরস্থান নেই। বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশের ষাইটকাকড়া গণকবরস্থানে দাফনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। সকালে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পাশের ওয়ার্ডের সামাজিক কবরস্থানে দাফনের ব্যবস্থা নেওয়া হবে। ওই ওয়ার্ডে কোনো সামাজিক কবরস্থান না থাকায় বৃদ্ধকে ঘরে দাফন করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, একজন মানুষের মৃত্যুর পর তাঁকে সামাজিক কবরস্থানে দাফনের ব্যবস্থা না থাকা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশের কবরস্থানে তাঁকে দাফনের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, ঘটনাটি তাঁকে মর্মাহত করেছে। খবরটি জানার পরপরই তিনি শেরপুর-৩ আসনের সংসদ সদস্যকে বিষয়টি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কবরস্থানের জমি নেই, বসতঘরেই বৃদ্ধের দাফন

সর্বশেষ আপডেট ১২:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬