ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শেখ হাসিনার সংবাদ সম্মেলনে

উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে ৩ সিনিয়র সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 77

ট্রাইব্যুনালে ৩ সিনিয়র সাংবাদিক

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সিনিয়র সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন; শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা।

সোমবার (২৪ আগস্ট) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের আদালতে হাজিরের নির্দেশ দেন। একই সঙ্গে তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। সেখানে তাকে প্রশ্ন করার নামে কয়েকজন সাংবাদিক উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব বক্তব্যের পর আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা।

প্রসিকিউশনের অভিযোগ, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করার বিষয়টি তাদের পেশাগত দায়িত্বের অংশ হলেও ওই অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিকের বক্তব্য প্রশ্নের পরিবর্তে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা এবং নির্দিষ্ট বক্তব্য আদায়ের জন্য উসকানিমূলক প্রস্তাবের মতো ছিল। এসব বক্তব্যের কারণেই অপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের।

প্রসিকিউশন আরও জানায়, এটি কোনো পুরোনো মামলার অংশ নয়। নতুন করে করা একটি ‘মিস কেস’ বা বিবিধ মামলা হিসেবে এর তদন্ত চলছে। মামলায় ২০২৪ সালের ১৪ জুলাইয়ের কথিত উসকানিমূলক প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়ও মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার সংবাদ সম্মেলনে

উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে ৩ সিনিয়র সাংবাদিক

সর্বশেষ আপডেট ০১:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬