ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগে এসি বাস ভাড়া নির্ধারণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 36

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী পরিবহনে শৃঙ্খলা আনতে ঈদের আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাস মালিকদের সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজন অনুযায়ী এসি বাসের ভাড়া একাধিক স্তরে নির্ধারণ করে ঈদের সময় তা কার্যকর করা হতে পারে। এতে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকার টার্মিনালগুলোর সেবার মান উন্নয়নের দিকেও নজর দেওয়া হচ্ছে। বিশেষ করে টয়লেট ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নতিতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন উপদেষ্টা। পাশাপাশি আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা দ্রুত ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রায় দেড় কোটি বাংলাদেশির জন্য প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন হবে। একইসঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগও চলমান রয়েছে।

সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে জ্বালানি ব্যবহার কমানো, যানবাহন সুবিধা সীমিত করা এবং আপ্যায়ন ব্যয় হ্রাসের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদের আগে এসি বাস ভাড়া নির্ধারণের ঘোষণা

সর্বশেষ আপডেট ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬