ইস্তাম্বুল কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল
- সর্বশেষ আপডেট ০৩:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 33
নিরাপত্তা শঙ্কা ও চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্কের ইস্তাম্বুলে থাকা নিজেদের কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল। দেশটির কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভবনটির কার্যক্রম বন্ধের বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই তুরস্কে থাকা ইসরায়েলি কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়। এরপর আঙ্কারার দূতাবাস ও ইস্তাম্বুল কনস্যুলেট স্থানীয় কর্মীদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।
ইসরায়েলি সূত্রের দাবি, নিরাপত্তা ঝুঁকি, ভবনের রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ভূমিকম্প সংক্রান্ত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত এপ্রিল মাসে কনস্যুলেটের কাছে গুলির ঘটনার পর বিষয়টি আরও গুরুত্ব পায়।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক-ইসরায়েল সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট ধারাবাহিকভাবে ইসরায়েলের সমালোচনা করে আসছেন। অন্যদিকে নেতৃত্বাধীন সরকারও নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে।




































