ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 18

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আখতারুজ্জামান অন্যান্য যাত্রীর মতো বিভিন্ন ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ারের দাবি, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্তের কথা জানিয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগেই আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসৌজন্যমূলক আচরণ, লাগেজ নিয়ে ভোগান্তি, তথ্যের ঘাটতি এবং এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানোর মতো ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদেরও বিভিন্ন সময় অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামানসহ বিমানবন্দরে ভোগান্তির শিকার যাত্রীদের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের

সর্বশেষ আপডেট ১২:১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬